1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

৬৩০টি ঘর নির্মাণে সহায়তা দেবে সৌদি

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ বিগত বন্যায় বাংলাদেশে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে সহায়তা দেবে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের (কেএস রিলিফ) অর্থায়নে এই সহায়তার আওতায় বাংলাদেশের ৯টি জেলায় ৬০০টি ঘর নির্মাণ করা হবে। এ ছাড়া বন্যাদুর্গত এলাকায় মোট ৬ হাজার ১৯৫ খাদ্য ঝুড়ি (ফুড বাস্কেট) সহায়তাও দেবে দেশটি। গতকাল বুধবার ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ঢাকার সৌদি দূতাবাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ ও ঘর নির্মাণের কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বাদশাহ সালমানের মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. মোহাম্মাদ শাকির হোসাইন বলেন, আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চাই। যারা প্রকৃতপক্ষেই ক্ষতিগ্রস্ত, সেসব বাড়ি ভিজিট করেই আমরা সহায়তা করব। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কনস্যুলার) মোস্তাফা জামিল খান বলেন, সৌদি আরব আমাদের খুব ভালো বন্ধু। যে কোনো দুর্যোগের সময় তারা আমাদের পাশে দাঁড়ায়। প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে থাকবে: চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্যতেল ৩ লিটার, লবণ ১ কেজি ও চিনি ৩ কেজি। সর্বমোট ৬.১৯৫টি ফুড বাস্কেট জেলাগুলোর ১৩টি স্থানে বিতরণ করা হবে। এ ছাড়া ৯টি জেলায় বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বমোট ৬০০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্য ১০ ফুট প্রস্থ ও ১৩ ফুট উচ্চতাবিশিষ্ট প্রতিটি ঘর ইটের তৈরি পাকা ফ্লোর ও টিনের বেড়া এবং ছাউনি দ্বারা নির্মিত হবে। যেসব জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করা হবে, সেগুলো হলো- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ভোলা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews