1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দেশে নতুন ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ নতুন করে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৮ ডিসেম্বর, বুধবার মিশরের কায়রোতে তিনি মালয়েশিয়ার হায়ার এডুকেশন মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে এই তথ্য প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান। ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য উপস্থিত থাকা ড. ইউনূসের এই বৈঠক ছিল তার সম্মেলন সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈঠকে বাংলাদেশের মালয়েশিয়ায় কর্মীদের নিয়োগ, উচ্চশিক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানসহ নানা দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। ড. জামব্রি আবদুল কাদির এই সভায় বলেন, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews