1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পাকিস্তানি জাহাজ ফের চট্টগ্রাম আসছে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ সেই পাকিস্তানি জাহাজ করাচি বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে আবারো চট্টগ্রাম বন্দরে আসছে। আগামীকাল শুক্রবার ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি বন্দর সীমায় পৌঁছানোর কথা বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। প্রথমবার করাচি বন্দর থেকে ওই জাহাজটির চট্টগ্রাম বন্দরে আসার খবরে ভারতে ব্যাপক তোলপাড় হয়। বিশেষ করে সে দেশের মিডিয়া পাকিস্তানি জাহাজ নিয়ে নানা কল্পকাহিনী প্রচার করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের এক অনুষ্ঠানে ভারতের দিকে ইঙ্গিত করে বলেছেন, আমরা স্বাধীন জাতি হিসেবে কার সাথে ব্যবসা করবো সেই সিদ্ধান্ত আমাদের। এ বিষয়ে অন্য কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান করচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচলকে দুই দেশের আমদানি রফতানি বাণিজ্যে নব দিগন্তের সূচনা বলে মন্তব্য করেন। দুই দেশের মধ্যে এ ধরনের জাহাজ চলাচল বৃদ্ধির সুযোগ রয়েছে।

চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এবার জাহাজটিতে সম্ভাব্য ৮২৫ একক কনটেইনার রয়েছে। এসব কনটেইনার নামিয়ে অন্তত ১ হাজার ২০০ একক কনটেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর সমুদ্রসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কনটেইনার রয়েছে। এসব কনটেইনারে কী পণ্য রয়েছে, তা জানা যায়নি।

শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কী কী পণ্য রয়েছে। মূলত পোশাকশিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কনটেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে। দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে।

বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেনসি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews