1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ হুসাইন আল শারা বলেছেন, তার দেশ কোনোভাবেই বিশ্বের জন্য হুমকি নয়। সিরিয়া এখন যুদ্ধ ক্লান্ত। দামেস্কে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর দেয়া বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেছেন “এখন, এতো কিছু ঘটার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ পুরনো শাসন ব্যবস্থাই নিষেধাজ্ঞাদাতাদের লক্ষ্যবস্তু ছিল। অত্যাচারিত ও অত্যাচারীকে একই পাল্লায় মাপা উচিত নয়।”

এইচটিএসকে ‘সন্ত্রাসী তালিকা’ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আল-শারা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা আল-কায়েদা থেকে বিভক্ত হয়ে আসা এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ২০১৬ সালে আল-কায়েদা থেকে পৃথক হয় এইচটিএস। ‘এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। এইচটিএসের যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্যবস্তু বানায়নি। বরং তারা এসব মানুষকে বাশার আল-আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের ভুক্তভোগী মনে করে।’ সিরিয়াকে আফগানিস্তানে মতো বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করা হলে আহমেদ হুসাইন আল-শারা এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন। দুই দেশের ঐতিহ্য আলাদা। বিদ্রোহীদের এই নেতা আল-শারা জানান, তিনি নারীশিক্ষার পক্ষে। সিরিয়ায় আহমেদ হুসাইন আল-শারা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আল-জুলানি নামে বেশি পরিচিত। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন করেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews