1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ইরান ও হুতিদের ওপর

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর। দেশটির ট্রেজারি বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, নিষেধাজ্ঞায় বেশ কয়েকজন ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের নাম তালিকাভুক্ত করা হয়েছে। খবর রয়টার্স ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যের সাথে জড়িত তিনটি জাহাজের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসব পণ্যের মাধ্যমে ইরানের নেতারা বিলিয়ন ডলার আয় করেন। এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ এবং হিজবুল্লাহ, হামাস ও হুতিদেরসহ প্রক্সিদের অর্থায়ন করে।

যুক্তরাষ্ট্রের টেরোরিজম এন্ড ফিন্যান্সসিয়াল ইনটেলিজেন্স বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইরানের রাজস্ব আয় করা গুরুত্বপূর্ণ খাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কারণ এসব অর্থের মাধ্যমে তেহেরান অস্থিতিশীল কার্যকলাপ পরিচালনা করে।

স্মিত আরও বলেন, ইরান একটি ছায়া নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। আর এই ছায়া নেটওয়ার্কের মাধ্যমে জাহাজ ও কোম্পাটি পরিচালিত হচ্ছে।

এই নিষেধাজ্ঞার ফলে ইরান ও হুতিদের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি ও সংস্থা যদি তাদের সাথে লেনদেন করে, তাহলে তাদের ওপরও নিষেধাজ্ঞা ও জরিমানা আরোপ করা হবে।

ট্রেজারি বিভাগ আরো জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রয় ও অর্থায়ন প্রকল্পগুলোর ওপর চাপ সৃষ্টি করতে ১২ জন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধ অস্ত্র প্রাচার, অর্থ পাচার এবং জাহাজে করে ইরানি তেল সংগ্রহের অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞা আরোপকারীদের মধ্যে হুতি নিয়ন্ত্রিত সানার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হাশেম ইসমাইল আলী আহমেদ আল মাদানি রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews