1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা দিচ্ছে

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা (ইউএসএআই) প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দেবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। এই প্যাকেজের মূল্য প্রায় ১২০ কোটি ডলার হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাইডেন প্রশাসনের ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপ। আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন কিয়েভের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে। ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি ক্ষমতায় ফিরে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনকে ১৩০ বিলিয়ন ইউরোরও বেশি সহায়তা দিয়েছে ইইউ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৭৫ বিলিয়ন ডলার সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় ৬১.৪ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা হিসেবে ব্যয় হয়েছে। নিরাপত্তা সহায়তার প্রায় অর্ধেক এসেছে ইউএসএআই প্রোগ্রামের মাধ্যমে, আর বাকিটা প্রেসিডেন্সিয়াল ড্র-ডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরবরাহ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews