একতা ডেস্কঃ সিরিয়ার বিজয়ী বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানিকে আটক করার বিনিময়ে এক কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা তা স্থগিত করেছে ওয়াশিংটন। গতকাল শুক্রবার পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন। একটি প্রতিনিধিদল হায়াতে তাহারির আশ-শামের নেতা আবু জোলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করে। এরপর জোলানিকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করা হয়।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে। গতকাল দামেস্কে হায়াতে তাহরির আশ-শামের নেতার সাথে বৈঠকের সময় আবু জুলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবারা লিফ এবং তীর এই বার্তাকে জোলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান মার্কিন এ কূটনীতিক। সংবাদ সম্মেলনে বারবারা লিফ বলেন, আবু জোলানিকে এই কথা নিশ্চিত করা খুব বেশি জরুরি যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ায় কিংবা তার বাইরে আমেরিকা ও তার মিত্রদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বারবারা লিফের নেতৃত্বে এটিই প্রথম কোনো উচ্চপর্যয়ের কূটনৈতিক দলের দামেস্ক সফর।

Leave a Reply