1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইরান বোয়িং ও এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করছে

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানেহ বলেছেন, তার দেশ বোয়িং এবং এয়ারবাস জেটের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে। তিনি বলেন, ইরান এই দুটি বিমানের মডেলের ইঞ্জিনের যন্ত্রাংশগুলো স্থানীয়করণের জন্য নয় বছরের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ইরানের প্রকৌশল কোম্পানি ‘মাপনা’ জেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচি মূলত ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে বিদেশি নিষেধাজ্ঞার প্রভাব কমানোর প্রচেষ্টার ফল। “এই কর্মসূচির ভিত্তিতে এবং মাপনার সহযোগিতার মাধ্যমে বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ রিভার্স ইঞ্জনিয়ারিং এবং স্থানীয়করণ প্রক্রিয়াটি দেশের ভেতরে চালু করা হয়েছিল। ফলস্বরূপ ইরান বিমান শিল্পের গুরুত্বপূর্ণ অংশ তৈরির প্রযুক্তি অর্জন করেছে।”

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করার পর ২০১৮ সালে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা তার কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তারা বলছেন, এসমস্ত নিষেধাজ্ঞা ইরানকে তার অর্থনীতি এবং প্রযুক্তিখাতে বৈচিত্র্য ও উন্নয়ন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই অংশ হতে পারে বোয়িং এবং এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির এই প্রচেষ্টা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews