1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মুর্শিদাবাদ-মালদা ভবিষ্যতে বাংলাদেশের অংশ হয়ে যাবে বললেন অধীর চৌধুরী

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ বর্তমানে বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দাবি করে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন ভারতের লোকসভার সাবেক বিরোধীদলীয় নেতা, পশ্চিমবঙ্গের বহরমপুরের প্রাক্তন সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর তথাকথিত হামলার গুজবে কান দিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মৌলবাদ ঠুনকো রাজনীতির বিষয় নয়। এটি অনেকটা ক্যানসারের মতো। এখনই ব্যবস্থা না নিলে এটি সমগ্র বাংলায় ছড়িয়ে পড়বে। ভারতও বিপদের মুখে পড়বে।” “মালদা মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকা ভবিষ্যতে ওপার বাংলার অংশ হিসেবে দাবি করতে পারে বাংলাদেশ। সীমান্ত অঞ্চলে এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

অধীর মনে করিয়ে দেন, ‘তখন মুর্শিদাবাদ দুই দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। আজও মুর্শিদাবাদে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। সেই সময়কার মুসলিমরা এই অঞ্চলকে পাকিস্তানের বলে দাবি করেছিল। বর্তমানে। এই অঞ্চলে মুসলিমরা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে।” “বাংলায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। না হলে, বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক সমস্যা চলছে, বাংলাও সেই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ৭০% মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ যেকোনো সময় বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে।”

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews