1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২ জন

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল ২১ ডিসেম্বর, শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। শনিবার ভোরে দেশটির মিনাস গেরাইস রাজ্যের তিওফিলো ওতোনি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, মহাসড়ক থেকে হতাহতদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করার পর রাজ্যের দমকল পরিষেবার অনুমান হচ্ছে, এ ঘটনায় অন্তত একটি শিশুসহ ৩২ থেকে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দমকল পরিষেবা জানিয়েছে নিহতদের দগ্ধ শরীরগুলো শনাক্ত করার মতো অবস্থায় না থাকায় ঠিক কতোজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সম্ভবত তা নিশ্চিত হওয়া যাবে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হতেও ফরেনসিক তদন্তের দরকার হবে বলে জানিয়েছে তারা। কারণ প্রত্যক্ষদর্শীরা একেকজন দুর্ঘটনার একেক রকম বিবরণ দিয়েছেন।

দমকল কর্মীরা জানান, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। একটি চাকা ফেটে যাওয়ার পর চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি মহাসড়ক ধরে এগিয়ে আসা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা এমনটিও জানিয়েছেন যে, ট্রাকটিতে একটি গ্রানাইট পাথরের ব্লক ছিল, সেটি আলগা হয়ে সড়কে পড়ে যায় আর এতেই ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে।

দমকল পরিষেবা বলেছেন, কোন বর্ণনা সত্য তা শুধুমাত্র ফরেনসিক তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। বাসটি ব্রাজিলের জনবহুল দক্ষিণাঞ্চলীয় শহর সাউ পাউলো থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বাইয়া রাজ্যে যাচ্ছিল। তারা দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছেন। বাস-ট্রাকের পাশাপাশি একটি গাড়িও এ সংঘর্ষে জড়িয়েছিল, সেটি ট্রাকের নিচে আটকা পড়লেও এর তিন আরোহী বেঁচে গেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews