1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

৯০ শতাংশ অগ্রগতি এসেছে গাজায় যুদ্ধবিরতির আলোচনায়

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমঝোতার প্রয়োজন রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আলোচনায় জড়িত একজন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা। প্রধান মতভেদগুলোর মধ্যে একটি হলো- ফিলিস্তিনি সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোরে ইসরায়েলের সামরিক উপস্থিতি। দোহায় অনুষ্ঠিত আলোচনার বিষয়ে ওই কর্মকর্তা জানান, গাজার সীমান্ত বরাবর কয়েক কিলোমিটার চওড়া একটি বাফার জোন গঠনের প্রস্তাব করা হয়েছে। এই অঞ্চলে ইসরায়েল সামরিক উপস্থিতি বজায় রাখবে বলে আলোচনা হয়েছে। যদি এই মতভেদগুলো সমাধান করা যায়, তাহলে তিন ধাপে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা। চুক্তির অধীনে প্রতি নারী সেনার মুক্তির বিপরীতে ২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। বন্দিদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে এতে প্রায় ৪০০ জন বন্দি, যারা ২৫ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত, তাদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে ফাতাহ নেতা মারওয়ান বারগুতিকে এই তালিকায় রাখা হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ইসরায়েল তার মুক্তি দিতে রাজি নয়। ইসরায়েলি বন্দিদের মুক্তি ধাপে ধাপে হবে। ইসরায়েলের তথ্য অনুযায়ী, গাজায় বন্দি থাকা ৯৬ জনের মধ্যে ৬২ জন এখনো জীবিত। যুদ্ধবিরতির আওতায় গাজার উত্তর অংশে নাগরিকরা ফিরে যেতে পারবেন। এটি মিশর এবং কাতারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করবে। পরিকল্পনার শেষ পর্যায়ে গাজার দায়িত্ব একটি বিশেষ কমিটির হাতে থাকবে। এই কমিটি গাজার সব পক্ষের সমর্থন পেলেও এর সদস্যরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রচেষ্টা আবারও শুরু করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। গত অক্টোবরে হওয়া আলোচনায় হামাস একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল নতুন শর্ত আরোপ বন্ধ করলে যুদ্ধবিরতির চুক্তি দ্রুত চূড়ান্ত হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews