1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলছে। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ছয় মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২১ ডিসেম্বর, শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’র ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমরা সংস্কার শুরু করে দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ১ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার আয়োজন চলছে। ১৬-১৭ বছর পর এ প্রথম ভোটাররা তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি। মনে রাখা উচিত, দেশ কোনো নির্দিষ্ট দলের কাছে ইজারা দেয়া হয়নি। দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এ যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।

ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা সৈয়দ আশহাদ রশিদী। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমগণ এতে বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews