1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইসরায়েল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বীকারোক্তিমূলক তথ্য প্রকাশ করলো প্রথমবারের মতো। স্বীকারোক্তিতে বলা হয়েছে যে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে।

গত জুলাইয়ে তেহরানে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে হানিয়াকে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষী নিহত হয়েছিলেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরায়েলি বাহিনী। ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে কতল করব যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’ হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews