1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা জারি তসলিমা নাসরিনের ওপর পশ্চিমবঙ্গের

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেশ আগেই সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। এর জেরে বেশকিছু গণসংগঠন তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে নাটকটি রাজ্যজুড়ে মঞ্চস্থ করার কথা চলছিল। আর তার আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তসলিমা নাসরিন বলেন, ‘মমতা ব্যানার্জী আজ আমার ‘লজ্জা’ নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক হবে শুধু এটা ছাড়া। গোবরডাঙা আর পান্ডুয়ায় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। যার জন্য দুই মাস ধরে বিজ্ঞাপন দেওয়াও হচ্ছে। কিন্তু হঠাৎই পুলিশ জানিয়েছে, এই নাটক চলবে না। তাতে রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে।’

তসলিমা নাসরিনকে কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, ধুর, ও (তসলিমা) আবার মানুষ নাকি, ধরি না ওকে। তার আগে বামফ্রন্টের রাজত্বকালে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছিলেন তসলিমা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews