1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নিউইয়র্কে লেফটেন্যান্ট পদে পদোন্নতি বাংলাদেশী রাজুব ভৌমিককে

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ অভিনেতা ও লেখক রাজুব ভৌমিককে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর সদর দপ্তরে আজ এক বিশেষ অনুষ্ঠানে। নোয়াখালী জেলার সন্তান রাজুব ভৌমিক ২০১২ সালের জুলাই মাসে এনওয়াইপিডি-তে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। সন্ত্রাস দমন ইউনিটে কাজ শুরু করে তিনি অসামান্য দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার কর্মজীবনের অধিকাংশ সময় তিনি নিউইয়কের ব্রঙ্কস এলাকায় জনগণের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালে তার যোগ্যতা ও নিষ্ঠার কারণে সার্জেন্ট পদে পদোন্নতি পান। তার নেতৃত্বে পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। এনওয়াইপিডি-তে তার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সেবায় তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

লেফটেন্যান্ট রাজুব ভৌমিকের হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। কমিশনার টিশ তার বক্তব্যে পদোন্নতিপ্রাপ্তদের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং সম্প্রদায়ের প্রতি তার অবদানকে প্রশংসা করেন। পুলিশ বাহিনীতে তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজুব ভৌমিক আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। লেফটেন্যান্ট রাজুব ভৌমিক শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন অভিনেতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি পুলিশ বাহিনীর দায়িত্বপূর্ণ জীবনের পাশাপাশি সৃজনশীল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি তার অভিনীত পাশা চলচ্চিত্র অ্যামাজান প্রাইমে মুক্তি পায়। তার লেখা “যে ছায়ায় সূর্য হাসে’ কবিতার বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে। তিনি অভিনয়ে তার শৈল্পিক দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকদের অনুপ্রাণিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews