একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বড়দিনের শুভেচ্ছা বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে তিনি এই বাণী দিয়েছেন। তারেক রহমান বলেছেন, দেশ সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা করতে হবে। অবিচার, নির্মমতা প্রতিরোধ করতে হবে। বড়দিনকে একটি সার্বজনীন উৎসব হিসেবেও আখ্যা দিয়েছেন তারেক রহমান।

Leave a Reply