1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা মামলায় হাসিনাসহ অন্য আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারেন

  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৬ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযোগে অভিযুক্তরা বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন। তিনি আরো বলেন এ মামলায় আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। প্রসিকিউশন দল ন্যায়বিচার অর্জনের জন্য যা যা করা দরকার তা করবে।

গণহত্যার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, প্রসিকিউশন টিম বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজ কিছু হাসপাতালও পরিদর্শন করা হবে। তদন্তের জন্য ভিডিও-চিত্রের জন্য জেলা প্রশাসক, গণমাধ্যম, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেছেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতেই এই উদ্যোগ। যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। এ হত্যাকাণ্ডের শিকার মানুষ বিচারের অপেক্ষায়। সাক্ষীরাও আগ্রহী। যতদিন প্রমাণ সতেজ থাকবে ততদিন বিচার শুরু করার চেষ্টা চলছে।

জুলাইয়ের গণহত্যার বিচার রাজনৈতিক কারণে হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এই বিচারে সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। এর উদ্দেশ্য হল ছাত্রদের প্রতি নিষ্ঠুরতার বিচার করা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews