1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

অস্ত্র সমর্পণ না করলে কুর্দি যোদ্ধাদের কবর রচনা করবে এরদোয়ান সরকার

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ ‘সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবেন, নয়তো তাঁদের কবর রচনা করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান’ সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে তুরস্ক-সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও কুর্দি সশস্ত্র যোদ্ধাদের মধ্যে বৈরিতা চলছে। এর মধ্যেই গতকাল বুধবার এ হুঁশিয়ারি দিলেন এরদোয়ান।

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বারবার জোর দিয়ে আসছে তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে দেশটির সরকার। এখন সিরিয়ায় শাসনক্ষমতার পালাবদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টে তাঁর ক্ষমতাসীন দল একে পার্টির আইনপ্রণেতাদের বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাঁদের অস্ত্রকে বিদায় জানাবেন, নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্রসহ তাঁদের কবর দেওয়া হবে।’ এরদোয়ান আরও বলেন, ‘যে সন্ত্রাসী সংগঠন আমাদের ও আমাদের কুর্দি ভাইদের মধ্যে রক্তের প্রাচীর তৈরির চেষ্টা করছে, আমরা সে সংগঠনকে নির্মূল করব।’

ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান অংশ ও নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রসহ অন্য ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews