1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মুদি দোকানের শার্টারে দুটি বোমা মেহেরপুরে

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ মেহেরপুর জেলার গাংনীর তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এগুলো উদ্ধারে থানা হেফাজতে নেয়। জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সাথে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে আতংকিত হয়ে পড়েন দোকান মালিক আশরাফুল ইসলাম। বোমা রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝেও আতংক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

তবে কি কারনে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতঙ্ক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক আশরাফুল ইসলাম। তিনি বলেন, তার সাথে কারও কোন বিরোধ নেই। কেউ চাঁদা দাবিও করেনি। আতংক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এটা করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews