1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। লিউকেমিয়ায় গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশনে রেখেছেন। এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এক বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০/৫০। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews