1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

৭ দিনের জাতীয় শোক ঘোষণা ভারতে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ ভারত সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে। এ সময়ে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সাবেক এ প্রধানমন্ত্রীর শেষকৃত্যের তারিখ নির্ধারণ করা হয়েছে। তার দল কংগ্রেস জানিয়েছে, আগামীকাল শনিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরি বিভাগে নেওয়া হয়। গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে তৎক্ষণাৎ আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টার পরও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews