1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দুবাই থেকে আসা যাত্রী ২০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে যৌথ অভিযানে এসব সোনা উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে এ ঘটনায় জড়িত যাত্রীর নাম প্রকাশ হয়নি। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট জব্দ করা হয়। স্বর্ণ চোরাচালান চক্রে ওই ফ্লাইটের ক্রু-কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগে সেটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন পাহলোয়ান আমাদের সময়কে এসব কথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে ফ্লাইটটি জব্দ করা হয়েছে। তবে অফিসিয়ালি জব্দ হলেও ফ্লাইট পরিচালনা করতে কোনো সমস্যা নেই। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ৯-জ সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, যার বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

মিনহাজ উদ্দিন পালোয়ান বলেন, একজন যাত্রীর পক্ষে বিমানের সিট কেটে গোপনে স্বর্ণ রাখা সম্ভব নয়। উদ্ধারকৃত ২০টি স্বর্ণবার যেভাবে রাখা হয়েছে, তাতে আমাদের সন্দেহ হয়েছিল; এখানে বিমানের কেউ জড়িত না থাকলে এভাবে স্বর্ণ রাখা সম্ভব নয়। তাই আমরা আটক যাত্রীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। পরবর্তীতে ওই ফ্লাইটি জব্দ করা হয়, যাতে বিমানের ক্রু এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরবর্তী ব্যবস্থা নিতে স্বর্ণগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews