1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মিসাইলের আঘাতে বিমান ভূপাতিত অলৌকিকভাবে বেঁচে যান ৩২ আরোহী

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ আজারবাইজান দাবি করেছে কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে। প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছেন তারা। কাজাখস্তানের আকতাউয়ে গত বুধবার ফ্লাইট জে২-৮২৪৩ বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার গজনিতে যাচ্ছিল। গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। যে সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল ওই সময় রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির-এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল।

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, বিমানটির সঙ্গে হয়ত কোনো পাখি ধাক্কা খেয়েছিল। এতে এটি বিধ্বস্ত হয়। বিশেষজ্ঞরা বলেছেন, পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে। কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গজনিতে বিমানটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাখস্তানের দিকে যেতে বলা হয়। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews