1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মারা গেছেন সুজুকি মোটরসের কর্ণধার ওসামু সুজুকি

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ গননা করুন

একতা ডেস্কঃ মোটরসাইকেল ও গাড়ি প্রস্তুতকারী বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। এক বিবৃতিতে সুজুকি মোটরস জানিয়েছে, ৯৪ বছর বয়স্ক ওসামু লিম্ফোমায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।

ব্রিটিশ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে মোটরগাড়ি। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনদের প্রথম গাড়ি বলা হয় যেটিকে, সেই মারুতি-সুজুকি’র বাজারে আসা অসম্ভব হয়ে পড়তো যদি তিনি এর পেছনে না থাকতেন। তিনি ছিলেন সেইসব শিল্পপতিদের দলে, যারা সস্তার মধ্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে চাইতেন। এখন পর্যন্ত সুজুকির প্রধান গ্রাহক মূলত মধ্যবিত্ত লোকজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews