1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ গননা করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

একতা ডেস্কঃ “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপস না করার মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল ২৮ ডিসেম্বর, শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে তিনি এ কথা বলেন। ভারতের উদ্দেশে মন্তব্য করে তিনি বলেন, “হাসিনার পতন তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? একটার পর একটা সমস্যা তৈরি করে অস্থিরতা সৃষ্টি করছ। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িও ঝুঁকিতে পড়ে। তাই বুঝে-শুনে কাজ কর।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। যেখানে অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি ছিল না, সেখানে ভারত তাকে জায়গা দিয়েছে। এখন তিনি সেখান থেকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন। “শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি, অথচ এখন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। তারা এ দেশকে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, “আমি আওয়ামী শাসনামলে ১২ বার গ্রেপ্তার হয়েছি। এখনো আমার নামে ১০৮টি মামলা রয়েছে। এ ধরনের মামলা হেফাজত, জামায়াতসহ সব ইসলামিক দলের বিরুদ্ধে রয়েছে। আওয়ামী লীগের বিদায়ে এ ধরনের ভয়াবহ সময়ের অবসান ঘটেছে। “অনেক দিন পর আমি ‘নারায়ে তাকবির’ স্লোগান শুনলাম। এই স্লোগান তো বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews