1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দুই সন্তানকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু অস্ট্রেলিয়ায়

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ গননা করুন

একতা ডেস্কঃ অস্ট্রেলিয়ারবাংলাদেশি দম্পতির মৃত্যু হলো সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে। গতকাল শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা দুইটায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন এবং একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজন স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

তার সহপাঠী অস্ট্রেলিয়া প্রবাসী শাফায়েত হোসেনের বরাত দিয়ে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসী স্বপন ও সাবরিনা বড়দিনের ছুটিতে অন্য ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রেসৈকতে ঘুরতে যান।

তাদের ১০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে সমুদ্রে নেমে ভাটার টানে ভেসে যাচ্ছিল। তাৎক্ষণিক সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারা। সন্তানদের বাঁচাতে পারলেও তারা দুজন জোয়ারে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। দম্পতির অকাল মৃত্যুতে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews