1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক জাতিসংঘের সভাপতির সঙ্গে

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চলতি বছর গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের ঐকমত্য প্রস্তাব অনুসারে ২০২৫ সালে জাতিসংঘ কর্তৃক আহ্বান করা রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা ও উদ্দেশ্য ছিল আলোচনার মূল বিষয়।

৩১ ডিসেম্বর, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোহিঙ্গা সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে তার বক্তব্যের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ধরনের সম্মেলনের ধারণা দেন।

আলোচনাকালে খলিলুর রহমান সম্মেলনের আয়োজনে জাতিসংঘকে পূর্ণ সহায়তা করতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূত ইয়াংকে জানান, সম্মেলন এবং এর ফলাফল সম্পর্কে ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছে। তিনি এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে জাতিসংঘকে অবহিত করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা এবং সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের সদিচ্ছা তুলে ধরেন তিনি। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াং গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক হিসেবে তিনি সর্বাধিক অংশগ্রহণের জন্য সর্বাত্মক সমর্থন এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সম্মেলনের একটি বাস্তবসম্মত ফলাফলের আশ্বাস দেন। তিনি বিশেষ প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং সম্মেলনের আয়োজনে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews