1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশ পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল চাইছে

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের পট পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল ৩০ ডিসেম্বরসোম, সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে। অন্যতম প্রতিবেশী দেশ ভারতের সাথে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, স্বল্প-পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে। তবে এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলে বলছে মানি কন্ট্রোল। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছ থেকে এমন মিসাইল চাওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায় নি। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার ও এখন পর্যন্ত এব্যাপারে কিছু জানায় নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-২ বা আবদালি’র ওজন ১ হাজার ৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews