1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

গুগল ও ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ নেত্র নিউজের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসা তথ্য বলছে বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া। প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঘিরে দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প সামনে এসেছে। একপক্ষ দাবি করছে, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কে চুপ করিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দশার কথা বলছিলেন। অন্যপক্ষ বলছে, তিনি একটি বিভাজন সৃষ্টিকারী প্রচারণার নেতৃত্ব দিয়েছেন, যা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের কৌশলের কেন্দ্রে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে দলটি তাদের ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি এবং ভারতপন্থী অবস্থানের বৈধতা প্রমাণে সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিজেই সহিংস প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মন্দিরগুলো ভাঙচুর হয়েছে, প্রতিমা অপবিত্র করা হয়েছে। এই উত্তেজনা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায় চট্টগ্রামে, যেখানে চিন্ময়ের সমর্থকরা আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন মুসলিম আইনজীবী নিহত হন এবং পুরো দেশে ক্ষোভের সঞ্চার হয়।

ভারতে চিন্ময়ের গ্রেপ্তারের খবর নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হিন্দু উগ্র জাতীয়তাবাদীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, যা এক পর্যায়ে বাংলাদেশি কনসুলেট আক্রমণের ঘটনায় রূপ নেয়। অনেক তথ্য-যাচাইকারী দেখিয়েছে, এই উত্তেজনার পেছনে রয়েছে ভারতের বৃহৎ হিন্দু জাতীয়তাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক। সমালোচকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews