1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সামরিক অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত হলো পাকিস্তানে

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের সামরিক বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে। অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছিল।

বলা হয়েছে, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গোপনে ঘেরাওয়ের পর অভিযান পরিচালনা করেছে। পরে সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর মাঝে ব্যাপক গোলাগুলি হয়। ঘটনাস্থলে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews