1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

আরাকান আর্মির দখলে বাংলাদেশের আমদানি পণ্যবাহী চার জাহাজ

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশের চারটি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। জাহাজগুলো গতকাল শনিবার বিকেলে নাফ নদীর ওপারে মংডুর খারাংখালী খালে নিয়ে নোঙর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। টেকনাফের ব্যবসায়ী ও আমদানিকারকরা কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন।

তাঁরা জানান, মিয়ানমারের জান্তা শাসিত ইয়াঙ্গুন থেকে পণ্যবোঝাই জাহাজ চারটি টেকনাফ আসছিল। টেকনাফের জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্ত বরাবর পৌঁছলে জাহাজগুলোকে আটক করে আরাকান আর্মি। গতকাল টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর বলেন, ‘জাহাজ চারটিকে নাফ নদের ওপারে মংডুর খারাংখালী খালে নিয়ে নোঙর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। জাহাজে আমার আমদানি করা পণ্যও রয়েছে।

প্রথমে আরাকান আর্মি গত বৃহস্পতিবার দুটি জাহাজ আটক করে। পরে গত শুক্রবার আরো দুটি জাহাজ আটকে দেয়। জাহাজগুলোর বিষয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিজিবি জাহাজগুলোকে ফেরত আনার বিষয়ে চেষ্টা করছে। আমদানিকারক মোহাম্মদ সোহেল বলেন, ‘আটক হওয়া জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews