1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ গননা করুন

একতা ডেস্কঃ কবি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়, বরং তার পূর্ণ বিজয় এবং স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির ধারক ও বাহকদের প্রপাগান্ডায় ভুলবেন না। বাহাত্তরের সংবিধান বাতিল মানে মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়, বরং তার সম্পূর্ণ বিপরীত।

বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। অতএব জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণায় অবশ্যই বাহাত্তর সালের সংবিধান বাতিল এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ণের প্রক্রিয়া ও পদক্ষেপ গ্রহণের ঘোষণা থাকতে হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করেছে এবং শুধু সেকুলার ফ্যাসিবাদ নয়, একই সঙ্গে সকল প্রকার ধর্মীয় ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তাদের চলমান ঐতিহাসিক লড়াইকে বিশ্ব-ঐতিহাসিক মর্যাদা দান করেছে। হিন্দুত্ববাদ ও উগ্র পরিচয়বাদী মুসলিম জাতিবাদ একই মুদ্রার দুই পিঠ।

শেখ হাসিনার বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধান বাতিল করে দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতা (Popular Sovereignty) বলে পূর্ণ রাজননৈতিক ও আইনি ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করাই এখনকার ঐতিহাসিক কর্তব্য। যে সকল মতবাদ ও শক্তি বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে তাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই আরো তীব্র ও তীক্ষ্ম করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews