1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম বদলে দিলেন

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথা রেখেছেন। ক্ষমতা নিয়েই তিনি বদলে দিয়েছেন মেক্সিকো উপসাগরের নাম। প্রশাসন জানিয়েছে, এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কার ‘ডেনালি’ পর্যত শৃঙ্গের নাম বদলে দেওয়া হয়েছে। এর নতুন নাম হয়েছে ‘মাউন্ট ম্যাককিনলে’।

বিবৃতিতে বলা হয়, ‘এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের অসাধারণ ঐতিহ্য সংরক্ষণের প্রতি জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সেই সঙ্গে এগুলো এটাও নিশ্চিত করে, আমেরিকাবাসীর ভবিষ্যৎ প্রজন্ম তাদের বীরদের উত্তরাধিকার ও ঐতিহাসিক সম্পদের গুণকীর্তন করবে।’ ক্ষমতা নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন তিনি। এসব আদেশের মধ্যে নাম পরিবর্তনের বিষয়গুলোও রয়েছে। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন।

ট্রাম্প মার্কিন সরকারকে মাউন্ট ডেনালির নতুন নাম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিতে পারেন, কিন্তু মেক্সিকো উপসাগরের নামের উপর তার তেমন কোন ক্ষমতা নেই। জানুয়ারির শুরুতে এক সম্মেলনে বলেছিলেন, “আমরা পরিবর্তন করতে যাচ্ছি কারণ আমরা সেখানে বেশিরভাগ কাজ করি এবং এটি আমাদের।

মেক্সিকো উপসাগর বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাশয়গুলির মধ্যে একটি এবং এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বেশ কয়েকটি নামে চিহ্নিত করা হয়েছে। “গল্কো ডি মেক্সিকো” প্রথম মানচিত্রে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে আবির্ভূত হয়েছিল যখন স্পেন দক্ষিণে বর্তমানে কিউবা, পশ্চিমে মেক্সিকো এবং উত্তরে এর চারপাশের মার্কিন রাজ্যগুলি দখল করেছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews