একতা ডেস্কঃ যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। দুপুরে যশোর পৌরসভার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি মনোতোষ বসু। সাধারণ সম্পাদকরে প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শফিক সাঈদ।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন জেইউজে’র সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজের সদস্য গোপী নাথ দাস, অসীম বোস, মনিরুল ইসলাম, শিকদার খালিদ, ইন্দ্রজিৎ রায়, আব্দুল কাদের, মনিরুজ্জামান মনির, উজ্জ্বল বিশ্বাস, নুর ইমাম বাবুল প্রমুখ।

Leave a Reply