একতা ডেস্কঃ যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ৩১ জানুয়ারি, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে দুই আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ১ ফেব্রুয়ারি, শনিবার এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে দু’জন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। দমকল কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বিমানটির উৎপত্তিস্থল বা গন্তব্যস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

Leave a Reply