1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু মাগুরায়

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মাগুরায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে গতকাল। রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে ২টা ৩০ পর্যন্ত শ্রীপুরের ওয়াপদা মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফার্মেসি, মিষ্টির দোকান, হোটেল, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ অভিযানে মেসার্স সততা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ২ হাজার টাকা, মেসার্স বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার- এ অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরির অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স মুসলিম সুইটস এ বাসি-পঁচা দই-মিষ্টি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বেশ কিছু প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম করছিল। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর পরিপন্থী। তাই তাদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোক্তা অধিকার যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, সেজন্য আমরা সবসময় সজাগ আছি। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনগণের নিরাপদ ও ন্যায্যমূল্যের পণ্য প্রাপ্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews