1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে খাস জমির দখলে নিতে দুপক্ষের লঙ্কাকাণ্ডে ১ জন নিহত

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ কুড়িগ্রাম জেলার রাজারহাটে ২০ শতাংশ সরকারি খাসজমি দখল নিতে দুপক্ষের মুখোমুখি মারামারিতে নিহত হয়েছেন বেলাল হোসেন (৫২)। আহত হয়েছেন দুপক্ষের কয়েকজন। ১০ ফেব্রুয়ারি, সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নস্থ রামশিং মুন্সিপারা বিদ্যালয়ের পাশেই খাস জমিতে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে। ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, ২০ শতাংশের এ জমি মূলত খাসজমি। প্রতিবছর খাসজমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দু’গ্রুপের সংঘর্ষ হয়। আজও খাসজমি দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের মারামারিতে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছেন।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তছলিম উদ্দিন বলেন, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাসজমি) নিয়ে পার্শ্ববর্তী আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। কয়েক দিন আগেও তাদের মধ্যে মারামারি হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews