একতা ডেস্কঃ পুলিশ চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার জমিদারপাড়া এলাকায় তার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ লোহাগাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান।
চট্টগ্রামের লোহাগাড়া থানা ওসি আরিফুর রহমান বলেন, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply