একতা ডেস্কঃ পুলিশ দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট চলাকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়। থানার অস্ত্র তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিল, সেই মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হবে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানাতে হামলার পর লুট হওয়া অস্ত্র বলে তিনি নিশ্চিত করেছেন।
Leave a Reply