1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

মোদির সমালোচনা করায় অপহরণ করা হয়েছিল

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বহুল আলোচিত আয়নাঘর নামে পরিচিত ঢাকার তিনটি স্থান আজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আয়নাঘরের বীভৎস দৃশ্য মানবতাকে লজ্জিত করে। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে ঠেকেছে তা বুঝতে বহু গভীরে যেতে হয়। যা দেখেছি এবং শুনেছি, তা অবিশ্বাস্য। এটি কি আমাদের সমাজ, আমাদের জগত? আজ ১২ বুধবার, ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বল্পসংখ্যক দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী কয়েকজন পরিবারের সদস্য।

এসময় এক ভুক্তভোগী সদস্যা নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ২০২০ সালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চাকরি করার সময় নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়ে তিনি ফেসবুকে দুই লাইনের একটি স্ট্যাটাস দেন। এর পরদিন, অফিসে যাওয়ার পথে হাতিরঝিল এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জের র‍্যাব অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরদিন আয়নাঘরে পাঠানো হয়। আয়নাঘরে আমাকে এমন ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে, যা মনে পড়লেই শিউরে উঠি। আমাদের কোনো কথা বলার অনুমতি ছিল না, আমরা শুধু ইশারায় যোগাযোগ করতাম। আমি আয়নাঘরে ২০২০ সালের ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ছিলাম। এই দশ দিন ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকারময় সময়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews