1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্যতা গোপন করেছে

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘের প্রতিবেদন বলছে, বাংলাদেশে ২০২৪ সালের সংঘটিত গণবিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গোপন করা হয়েছে। সাবেক সরকার এই ঘটনাগুলোর তদন্তে কোনো উদ্যোগ নেয়নি। আরো সেগুলো ধামাচাপা দিতে চেষ্টা করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে, ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে সরকারি বাহিনী এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের সহিংসতার তদন্তে কোনো কার্যকর প্রচেষ্টা দেখা যায়নি। পুলিশ কিছু নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে ফেরত না দিয়ে গোপনে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছিল।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখা এবং র‍্যাবকে অতিরিক্ত গোলাবারুদ বরাদ্দ দেওয়া হয়েছিল যাতে তাদের গুলিবর্ষণের হিসাব সরকারি নথিতে না আসে। এই সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ বা নির্যাতনের কোনো তদন্ত হয়নি। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই, এনএসআই), পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালে উপস্থিত হয়ে নির্যাতনের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। কিছু নির্যাতিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশ আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও শত শত নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews