1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ গননা করুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক(ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন ১৬ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সম্মেলনে সারাদেশ থেকে মোট ৩৫৩টি প্রস্তাব উঠছে। এর মধ্যে প্রধান গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ বিষয়ক নানা উদ্যোগ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ডিসি সম্মেলনে এই প্রস্তাবগুলি উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি এবং বিভাগীয় কমিশনাররা।

সম্মেলনের অধীনে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশন ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে, তবে কিছু কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে। অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্মসূচি বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা দেবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews