1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

এনবিআর ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ আলোচিত ব্যবসায়ী মোঃ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের কর ফাঁকি সংক্রান্ত অনুসন্ধানে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, এস আলমের ব্যাংক খাতে লুটপাটের প্রমাণ মিলেছে। তিনি বলেন, ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য ১০টি কম্পিউটারে সাতজন অফিসার এক মাস ধরে এন্ট্রি দিয়ে শেষ করতে পারেননি। এর মধ্যে ৩৬ হাজার কোটি টাকা পাঁচ বছর ধরে ব্যাংকে স্থিতি ছিল এবং ৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যাংক সুদ পেয়েছে। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত ‘কর ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় আহসান হাবিব এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, এস আলমের দুই ছেলে ব্যাংকের সহায়তায় জালিয়াতি করে ৫০০ কোটি টাকা ‘সাদা’ করেছে।

তিনি বলেন, এসআইবিএলের পটিয়া শাখায় ২১ ডিসেম্বরে পে অর্ডার কেটে পরে ক্লিয়ারিং করা হয়েছে, অথচ আইন শেষ হয়ে গেছে ৩০ জুন। ব্যাংক হেড অফিস থেকে আগের ডেটে পে অর্ডার দেওয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আহসান হাবিব। তিনি বলেন, একজন ব্যাংক চেয়ারম্যানের ১২১ কোটি টাকা ব্লক করা হয়েছে। এছাড়াও তিনি ব্যাংক খাতে অনিয়মের বিভিন্ন ঘটনা উল্লেখ করে কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মোঃ খাইরুল ইসলামও একই ধরনের তথ্য সামনে আনেন। তিনি বলেন, “অনেক স্টেটমেন্টে দেখা যাচ্ছে, বিশাল অঙ্কের টাকা শুধু ডেবিট হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews