1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেফতার ঝিনাইদহে

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৪ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে। গতকাল ১ জুন, রবিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও ফোন। আটককৃত মেহেদী হাসান ঝিনাইদহ পৌরসভাধীন চর মুরারীদহ গ্রামের জাকির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদি। দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন।

ঝিনাইদহ ডিবি পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews