1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে বললেন রিজভী

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৩ গননা করুন
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে বলে মন্তব্য করেছেন। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম যুগ যুগ ধরে আমাদের উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। জুলাই আন্দোলন এবং বিগত ১৫ বছরের আন্দোলনে তার লেখনী আমাদের উদ্বুদ্ধ করেছে। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস। শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। সে কারণে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন।

তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা তার প্রতিবাদ করবোই। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের না। এমনটি হলে জনগণ মানবে না।

ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই আঘাত করবে। এ জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। নইলে স্বৈরাচারের দোসররা সুযোগ গ্রহণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews