একতা ডেস্কঃ রাজনীতির পাল্টাপাল্টি খেলায় একেবারে অভিশংসনের মুখোমুখি হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে, তাকে অভিশংসন করার উদ্যোগ নিয়ে, দেশের পালার্মেন্টের সদস্যদের কাছে প্রতিবেদন পেশ করে বিরোধী দলের আইনপ্রণেতারা।
দেশটির সংবিধান অনুসারে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পার্লামেন্টে ভোটাভুটি হতে হবে। অভিশংসন প্রস্তাব পাস হতে, পালার্মেন্টে ৩০০ জন সদস্যের কমপক্ষে ২০০ জনের ভোট লাগবে।
৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মিনজু পার্টিসসহ ৬টি বিরোধী দল প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে জাতীয় সংবিধান ও আইন লঙ্ঘনের অভিযোগ আনে।

Leave a Reply