একতা ডেস্কঃ ১৫ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন বলা হয়, মো. আব্দুল সাদেক পাপন নামের এক বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বন্ডি জংশন এলাকায়। পুরো ঘটনাটি বন্ডির ওয়েস্টফিল্ডের একটি শপিংমলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গেল রবিবার পাপনকে গ্রেপ্তার করা হয় বন্ডি জংশন থেকে। গ্রেপ্তারের পর সোমবার তাঁকে স্থানীয় ওয়েভারলি আদালতে তোলা হয়। পড়াশোনার পাশাপাশি পাপন স্থানীয় একটি দোকানেও কাজ করতেন। ম্যাজিস্ট্রেট পাপনের জামিন নাকচ করেছেন। ২৭ বছর বয়সী পাপনের বিরুদ্ধে অভিযোগ তিনি ভুক্তভোগী ওই কিশোরীর কাছে গিয়ে তার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন। সে সময় কিশোরীটি একটি এস্কেলেটরে দাঁড়িয়েছিল।

Leave a Reply