1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১৮ গননা করুন

একতা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে ১৭ নভেম্বর, রবিবার বেশ কয়েকটি দাবানল গুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ধ্বংসের আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি জায়গায় দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে। দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে। ডিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য এবং কৃষির ক্ষতি হয়েছে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews