1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আওয়ামী নেতারা বিভিন্ন দেশের নাগরিকত্ব কিনছেন

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব এবং রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামীলীগ সরকারের সময়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মন্ত্রী বা সংসদ সদস্য হওয়া যেন আর অবাক হওয়ার মতো বিষয় নয়।

বিশ্লেষকদের মতে, পলাতক অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে দেশে যেভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ক্ষমতার অপব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করেছিল, তা এসব ঘটনায় ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বেলজিয়ামের রেসিডেন্স কার্ড রয়েছে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া সাবেক দুই প্রতিমন্ত্রী নজরুল হামিদ এবং জুনায়েদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রে বৈধ বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন।

এসব তথ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক প্রভাবের কারণে এ ধরনের কার্যক্রম দিনের পর দিন চলমান ছিলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews