1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী ভারতে অবস্থান করছেন

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন বলে বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। ১১ মার্চ, মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান। সায়ের তার পোস্টে আরো উল্লেখ করেন, তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন।

তাহলে কি একারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে। কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকারি কি তাদের সুরক্ষা দিতে চাইছে নাকি বাংলাদেশীরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখে, যেন বাংলাদেশে জানাতে না পারে?

নাকি বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেসের দূর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে, ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দূর্বল করছে। এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখেনা যে প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লক্ষ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা। এবং এই রাজ্যের অর্থনীতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি দূর্বল করে, ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করতে চাইছে বিজেপি!

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews